রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে যাচ্ছে এনসিপি

    আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে যাচ্ছে এনসিপি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট সময় ও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
    রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণভোট ইস্যু কিংবা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে দলটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে পারে।
    এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনের পর বিষয়বস্তু আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
    ফেসবুকে দেয়া ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টি জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির পার্টি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জোটে থাকা ১০টি দলের মধ্যে চূড়ান্ত আসন ভাগাভাগির বিষয়ে জানানো হয়। যেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসন পেয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন