শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিমান ও মহাকাশ শক্তি গবেষণায় মাইলফলক: বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক উদ্বোধন

    বিমান ও মহাকাশ শক্তি গবেষণায় মাইলফলক:  বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের এয়ার ও স্পেস পাওয়ার গবেষণায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসিপিএস)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিসিএসিপিএসের কার্যক্রম ও এর অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন।

    উদ্বোধনী বক্তব্যে বিমানবাহিনী প্রধান এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ক গবেষণায় একটি স্বাধীন থিঙ্কট্যাংক হিসেবে বিসিএসিপিএসের যাত্রা শুরু নিয়ে দৃঢ় প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, কার্যকর আকাশসীমা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি।

    তিনি আরও উল্লেখ করেন, পরিবর্তনশীল বৈশ্বিক ও আঞ্চলিক কৌশলগত বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায় বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্রেই সমন্বিত, সুস্পষ্ট এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

    অনুষ্ঠানে বিসিএসিপিএসের ভিশন তুলে ধরা হয়, যেখানে জাতীয় স্বার্থ সংরক্ষণে সহায়তা প্রদান, বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    বিসিএসিপিএসের প্রতিষ্ঠাকে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী একটি উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়, যা জাতীয় নিরাপত্তা, সশস্ত্র বাহিনী এবং বিশেষভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উদ্যোগ এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান “Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

    অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, এএইউবির ভাইস চ্যান্সেলর, এফএসডিএস ও ওসিপিএএসএসের চেয়ারম্যান, বিআইএমআরডির মহাপরিচালক, খ্যাতনামা একাডেমিসিয়ান ও গবেষক, বিসিএসিপিএসের গভার্নিং বডির সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন