শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রশাসনিক সংস্কারে নিকার সভায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত

    প্রশাসনিক সংস্কারে নিকার সভায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে নতুন তিনটি থানা স্থাপনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, জনসংখ্যা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নাগরিক সেবা সহজ করতে নতুন তিনটি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নতুন থানাগুলো স্থাপনের ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

    এছাড়াও সভায় বিভিন্ন জেলা ও উপজেলায় প্রশাসনিক সীমানা পুনর্গঠন, সরকারি দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে একাধিক প্রস্তাবে সম্মতি দেওয়া হয়।

    নিকার সূত্র জানায়, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনিক সক্ষমতা বাড়বে এবং জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানো আরও সহজ হবে।

    উল্লেখ্য, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিয়মিত সভার মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

    প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সভাপতিত্বে মঙ্গলবার (২০ জানুয়ারি) নিকারের সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ৬ জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

    ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। 

    এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

    পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।

    গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। একইসঙ্গে নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

    এছাড়া সভায় ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন