রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • সাতক্ষীরা জেলা এখন ‘এ’ ক্যাটাগরি, সরকারের প্রজ্ঞাপন

    সাতক্ষীরা জেলা এখন ‘এ’ ক্যাটাগরি, সরকারের প্রজ্ঞাপন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

    জেলা প্রশাসনের সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, জনসংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ক্যাটাগরি পরিবর্তনের ফলে সাতক্ষীরায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, সরকারি দপ্তরগুলোর সক্ষমতা বাড়বে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে ‘সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির’ জেলায় উন্নীত করা হলো।

    এই ক্যাটাগরির প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল ও অন্যান্য সুবিধাদি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে। 

    নিকারে এ প্রস্তাব অনুমোদনের পর সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় সুন্দরবন আছে। এখন সাতক্ষীরার সঙ্গে ভোমরা বন্দর খুবই গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে সংযুক্ত হয়েছে। ফলে সাতক্ষীরা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেলা হয়ে উঠেছে। সার্বিক বিবেচনায় সাতক্ষীরা ‘এ’ ক্যাটাগরির জেলা হিসাবে অনুমোদিত হয়।

    সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট জেলার শ্রেণি হালনাগাদ করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়। আর অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন