শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলো ঢাকা–করাচি রুট

    বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলো ঢাকা–করাচি রুট
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৪ বছরের বিরতির পর অবশেষে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ট্রানজিট ছাড়াই সরাসরি যাতায়াতের সুযোগ থাকায় যাত্রীদের সময় যেমন কমবে, তেমনি সাশ্রয় হবে ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত।

    বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

    এর আগে দীর্ঘদিন ধরে এই রুটে যাতায়াত করতে হলে দুবাই, দোহা বা অন্য কোনো তৃতীয় দেশের মাধ্যমে ট্রানজিট নিতে হতো। এতে সময় ও খরচ—দুটোই বেড়ে যেত। নতুন এই সরাসরি ফ্লাইট চালুর ফলে ব্যবসায়ী, প্রবাসী, শিক্ষার্থী ও চিকিৎসা-সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণির যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিশেষজ্ঞদের মতে, এই রুট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, জনগণ-টু-জনগণ সম্পর্ক এবং আকাশপথে সংযোগ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আকাশ যোগাযোগ ব্যবস্থায় এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীসেবার মান বজায় রেখে নিরাপদ ও সময়ানুবর্তী ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

    আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরোনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ।

    দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলেন, পাকিস্তানটা কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই আছে। বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।
     
    ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন