শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সরকার বিশেষ উদ্যোগ; ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

    সরকার বিশেষ উদ্যোগ; ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই উদ্যোগের বিষয়টি জানানো হয়।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রবাসী কর্মীরা সুবিধা পাবেন, পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বড় ধরনের আয় অর্জনের সম্ভাবনা পাচ্ছে।

    উল্লেখ্য, বিশেষ করে হজ ফ্লাইটের সময় আগে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার চর্চা ছিল। এই উদ্যোগের মাধ্যমে সেটিকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমান কোম্পানির জন্য প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, এই ব্যবস্থায়: মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া: ২০,৫০০ টাকা, মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিট: ৪২,০০০ টাকা।

    ভাড়া কার্যকর হবে: বাংলাদেশে আসার ক্ষেত্রে: ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬, বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে: ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।

    সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেছেন, অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধায় অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে তা মুখ থুবড়ে পড়েছে। তাই খেয়াল রাখতে হবে, এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন