শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ, রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু

    ১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ, রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ দেশের ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা সম্পন্ন হয়েছে। মুদ্রিত ব্যালটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু হয়েছে।

    রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

    ইসি সূত্রে জানা যায়, ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষীপুর এবং তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।

    এর আগে ছাপাখানাগুলোকে (প্রিন্টিং প্রেস) নির্বাচনী পোস্টার না ছাপার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের ইসি চিঠি দিয়েছে।

    রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

    কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন