শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট

    দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর ভোটের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে আরও জানানো হয়, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

    বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, মোবাইল অ্যাপ- এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটারদের ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের নিকট প্রেরিত ব্যালট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি। ১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

    এ ছাড়াও, ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ ভোটার কর্তৃক ব্যালট পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন