শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

    নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবেন, তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় বিশেষ নিয়ম অনুসরণ করা হবে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ দুটি শূন্য রয়েছে। তাই এবার  সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি। রাজি থাকলে প্রধান বিচারপতিও শপথ পড়াতে পারেন।
     
    আইন উপদেষ্টা আরও বলেন, তবে ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ না হলে অর্থাৎ তিন দিন পরে শপথ পাঠ করালে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। কিন্তু এই তিন দিন অপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব শপথ পাঠ অনুষ্ঠানটি হবে।
     
    বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) একং ১৪৮(২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, স্পিকার অথবা স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন। বর্তমানে যেহেতু স্পিকার না থাকায় সে অনুযায়ী শপথ পড়ানো সম্ভব হচ্ছে না।
      
    তবে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার বা তার মনোনীত ব্যক্তিও যদি গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে এমপিদের শপথ পাঠ না করান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।
     
    এছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী যদি স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকেন তাহলে রাষ্ট্রপতির অনুমোদনে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন