শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রবাসী ভোটের আপডেট: দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি ব্যালট

    প্রবাসী ভোটের আপডেট: দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি ব্যালট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট কার্যক্রম পূর্ণ গতি পাচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটাররা ডাকযোগে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে পৌঁছেছে মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসীর পোস্টাল ব্যালট, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট। 

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও (ICPV) সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

    বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।

    এছাড়া, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক প্রেরিত ব্যালট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি, ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি, রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন