শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

    প্রকাশিত ফল অনুযায়ী, দেশের ৬১টি জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই নিয়োগ তালিকার অন্তর্ভুক্ত নয়।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও যোগদান প্রক্রিয়া শিগগিরই জানানো হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে এই ফল প্রকাশে স্বস্তি ফিরে এসেছে।

    এই নিয়োগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী তালিকা প্রণয়ন করা হয়েছে এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে।

    নির্বাচিত প্রার্থীদের জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরমসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে।

    বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে, নেতিবাচক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে প্রার্থীকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।

    উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন