শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ১৮ বছর পর নির্বাচনে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

    ১৮ বছর পর নির্বাচনে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশকে বর্গা দেয়া হয়েছিল। এখন আমরা সেটা সুন্দর মর্যাদাপূর্ণ করেছি। চীন, জাপান, ইউএস’র সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক হয়েছে। ১৮ বছর পর নির্বাচনে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে ইউরোপীয়।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
     
    ভারতের গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরও বলেন, ১৮ মাসে ভারতের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না হওয়ার বড় একটি কারণ ছিল ভারতের মিডিয়ার বড় মিস ইনফরমেশন ছড়ানো। শেখ হাসিনা দিনের বেলায় ভালো ভালো কথা বলছেন। কারো কারো সঙ্গে ইমেইলের মাধ্যমে, রাতে নাশকতা সৃষ্টির চেষ্টা করিয়েছেন সেখানে বসে।
      
    সীমান্ত হত্যা বন্ধ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, সীমান্ত হত্যা খুবই দুঃখজনক, এটা এখনো বন্ধ হয়নি। তিস্তা ব্যারেজ নিয়ে আমরা কাজ করছি। চায়না একটি ফিজিবিলিটি স্টাডি করছে, এটি সময় সাপেক্ষ।
     
    দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জানিয়ে বলেন, আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল নভেম্বরে। বাস পুড়িয়েছে, গির্জায় ককটেল ফেটেছে। অনেক টাকা তারা বাইরে নিয়ে গেছে। আর চোরদের কাজ অনলাইনে এসে চিল্লাচিল্লি করা। ওদের মিছিলে কোনো লোক নেই।
      
    তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত করাই বড় সংস্কার। সব মিডিয়া হাউজ যেন ভালোভাবে অপারেট করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করেছি। স্পিচ রিলেটেড প্রত্যেকটা কেস উইথড্র করা হয়েছে বলেও দাবি করেন তিনি।  
     
    এ সময় ভোটের আগে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন