শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট

    প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে প্রতিদিনই বিরূপ প্রভাব ফেলছে। নতুন এক জরিপে দেখা গেছে, জলবায়ু সংকটের কারণে বিশ্ব অর্থনীতি প্রতি মিনিটে প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বেশি ক্ষতির মুখে পড়ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার বেশি।

    জরিপে উল্লেখ করা হয়েছে, জলবায়ু সংকট আর ভবিষ্যতের সমস্যা নয়—এটি এখনই বৈশ্বিক অর্থনীতিকে বড় আঘাত দিচ্ছে। পরিবেশগত পরিবর্তনের ফলে কৃষি, শিল্প, অবকাঠামো এবং স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই নীতি প্রণয়ন এখন সময়ের দাবি।

    এ বিষয়ে নিউজ সোর্স এনডিটিভি জানাচ্ছে, বিশ্ব অর্থনীতির জন্য জলবায়ু সংকটের প্রভাব মোকাবেলায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

    এফআইসিসিআই-ইওয়াই রিস্ক সার্ভে ২০২৬ অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বছরে জলবায়ুজনিত ক্ষতির পরিমাণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ঝড়, বন্যা, তাপপ্রবাহ ও পরিবেশের অবনতিই এই ক্ষতির প্রধান কারণ।

    প্রতিবেদন বলছে, জলবায়ুজনিত দুর্যোগ এরইমধ্যেই সরবরাহ ব্যবস্থা, খাদ্য উৎপাদন ও শ্রম উৎপাদনশীলতাকে ব্যাহত করছে। ২০০০ সালের পর থেকে ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন সরাসরি অর্থনীতি, ব্যবসা ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে প্রভাবিত করছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন