শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট বিতরণ সম্পন্ন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট বিতরণ সম্পন্ন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশে ও দেশের বাইরে থেকে আসা মোট ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। ভোটের নিরাপদ পরিবহন ও সময়মতো বিতরণের দায়িত্ব সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে।

    নির্বাচন কমিশন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানোর পর তা নিরাপদ পরিবেশে রাখা হয়েছে এবং ভোট গণনার সময় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে গণনা করা হবে।

    এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, দেশের বাইরে থাকা ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন। নির্বাচন কমিশন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে, ভোট প্রদানে অংশ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করুন।

    তাতে বলা হয়েছে, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট পাঠানো হয়েছে। এরমধ্যে ভোট দিয়ে দেশে পাঠানো হয়েছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬ জন।

    এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিতে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১ জনের।

    আগামী ১২ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত হাতে আসা পোস্টাল ব্যালট পেপার গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটের তথ্য (বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত)

    ১. ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে: ৭,৬৬,৮৬২

    ২. ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ৫,২৮,৫৭৯

    ৩. ভোট দিয়েছেন: ৫,১৫,৬১৯

    ৪. ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছে: ৫,০৭,৩২৭

    ৫. ব্যালট বাংলাদেশে পৌঁছেছে: ৪,৮১,১৮৫

    ৬. রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেনঃ ৪,৪৪,৪৩৬

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরের ভোটারদের ভোটদান কার্যক্রমের তথ্য (বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত)

    ১. বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে পাঠানো ব্যালট: ৭,৬০,৮৯৮

    ২. ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ৬,১০,৬৫০

    ৩. ভোট দিয়েছেন: ৫,৮০,৬৬৫

    ৪. ভোটার পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছে: ৫,৬১,১৩৯

    ৫. রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন: ৪,৩৮,৯৫১

    বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

    প্রতি আসনে ৪০০ পোস্টাল ব্যালটের জন্য একটি করে বাক্স রাখা হচ্ছে। এবার ৩০০ আসনে প্রবাসে ও দেশে ১৫ লাখেরও বেশি নাগরিক পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন করেছেন।

    ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন