শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান সেনাপ্রধানের

    ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান সেনাপ্রধানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আজকের দিনটি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেড় বছরের অপেক্ষার পর ভোটাররা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সারা দেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ রয়েছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। 

    ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।

    নির্বাচন চলাকালে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।

    তিনি বলেন, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন