শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইইউ পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষ, কেবল ভোট পর্যবেক্ষণ করছে; ইভার্স ইজাবস

    ইইউ পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষ, কেবল ভোট পর্যবেক্ষণ করছে; ইভার্স ইজাবস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণ পর্যবেক্ষণ করছে। এই মন্তব্য করেছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর।

    ইভার্স ইজাবস বলেন, “বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আমরা আশা করছি এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি এবং দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি বিকেল পর্যন্ত এটি অব্যাহত থাকবে।”

    তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে দেখানো হবে নির্বাচন কিভাবে পরিচালিত হয়েছে। ইজাবস বলেন, “ঢাকার একটি সুন্দর ভোটকেন্দ্রে আছি। বিকেল পর্যন্ত আরও অনেক কেন্দ্র পরিদর্শন করব, যাতে তথ্য সংগ্রহ করে একটি বিশ্বাসযোগ্য ফলাফল তৈরি করা যায়।”

    ইউরোপীয় ইউনিয়নের এই মিশনে ২০০-এর বেশি পর্যবেক্ষক দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। তাদের লক্ষ্য নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক প্রকৃতি নিশ্চিত করা এবং সঠিক তথ্য সংগ্রহ করা।

    ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের এই মন্তব্য নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রকৃতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন