শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দুপুরে জমে উঠল ভোটের মাঠ, রাজধানীর কেন্দ্রে বাড়ল ভোটার উপস্থিতি

    দুপুরে জমে উঠল ভোটের মাঠ, রাজধানীর কেন্দ্রে বাড়ল ভোটার উপস্থিতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উৎসবমুখর ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হলেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকালে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে চিত্র বদলে যায়। বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি, অনেক কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা-১৭ ও ঢাকা-১৮ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল এবং রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রগুলোতে দুপুর ১২টার পর থেকে ভোটারদের ভিড় বাড়তে থাকে।

    সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হচ্ছেন। কোথাও কোথাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই জানান, সকালে ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে দুপুরে ভোট দিতে এসেছেন।

    মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন আফসানা খানম। তিনি বলেন, সকালে ঘরের কাজ থাকায় আসতে পারিনি। দুপুরে এসে দেখি একটু ভিড় আছে, তবে পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল।

    উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা ছিল। রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রেও দুপুরের পর ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো বেড়ে যায়। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা, তবে কোথাও বিশৃঙ্খলার কোনো চিত্র দেখা যায়নি।

    প্রায় সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রের প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, সকালের তুলনায় দুপুরে ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল।

    সব মিলিয়ে দুপুরের পর রাজধানীর এ দুই আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত। ভোটের শেষ সময় পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেই আশা সংশ্লিষ্টদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন