শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আজ প্রকাশিত হচ্ছে ২৯৭ সংসদীয় আসনের নির্বাচনী গেজেট

    আজ প্রকাশিত হচ্ছে ২৯৭ সংসদীয় আসনের নির্বাচনী গেজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষে আজ (শুক্রবার) দেশের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হচ্ছে। এবারের নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯.৪৪ শতাংশ।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত করেছে যে মোট ভোটার উপস্থিতি স্বাভাবিক ছিল এবং সাধারণভাবে ভোটদান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

    তিনি বলেন, ভোটের সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।

    ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় এগুলোর সরকারি গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের ফলাফলের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা সাংবিধানিক স্বীকৃতি পাবেন এবং এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন