শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার এফ-৩৫ ও এফ-১৫ শিকার হওয়ার সময় শুরু হয়েছে: ইরানি স্পিকার সালমান শাহ: চলে গিয়েও যিনি থেকে গেছেন কোটি দর্শকের হৃদয়ে
  • তারেক রহমানকে বাংলাদেশ ন্যাপ'র অভিনন্দন

    তারেক রহমানকে বাংলাদেশ ন্যাপ'র অভিনন্দন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। ’

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জনগণের বিপুল সমর্থনে অর্জিত এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। এই ফলাফল শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং দেশের ক্ষমতার ভারসাম্যে এক বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা। এই বিজয় জনগণের পরিবর্তনের আকাঙ্খার প্রতিফলন।’

    তারা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্ন্তজাতিক সম্পর্কের ভারসাম্য প্রতিষ্ঠা করা। দেশবাসীর প্রত্যাশা, তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও সকল রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। এবং রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।’

    নেতৃদ্বয় পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলার লক্ষ্যে যে জরুরি কাজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, এনসিপি আহ্বায়ক ও চরমোনাই পীরের সাথে সাক্ষাতের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করেছেন সে জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ’

    ‘বাংলাদেশ ন্যাপ তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন