শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপকূলীয় সুরক্ষা ও কৃষিতে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯
  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নুরুল হক নুর

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নুরুল হক নুর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে । সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    নুরুল হক নুরের অন্তর্ভুক্তি জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

    গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত নুরুল হক নুর।

    ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন