শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

    রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

    সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পথে এগিয়েছে।

    রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা দেশের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন দিক নির্দেশনা দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি আজ তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন। প্রজ্ঞাপনটি আজ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন