শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, মানতে হবে বিশেষ নির্দেশনা

    নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, মানতে হবে বিশেষ নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসের জন্য রাজধানীর মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই সিদ্ধান্ত নিয়েছে, যা রমজানের প্রথম দিন থেকে কার্যকর থাকবে এবং ঈদুল ফিতরের আগ পর্যন্ত বজায় থাকবে।

    ডিএমটিসিএল গত ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

    দিনভর যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে রাখা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা স্টেশন এলাকা কিংবা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণের অনুমতি থাকছে না।

    সংস্থাটি আরও জানিয়েছে, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন এই ব্যবস্থা কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন