শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর বাবার বিষপান, নিহত ৩ এক ম্যাচে ৫ ছক্কা, মিরাজের দারুণ সিপিএল যাত্রার শেষ হতাশায় মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল হাইকোর্টে রিট নিষ্পত্তি বেড়েছে, কমছে বিচারাধীন মামলাও কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি। ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি
  • ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি, কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

    ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি, কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো নির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    র‍্যাব ডিজি জানান, শহীদ মিনারকে ঘিরে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা ইনার ও আউটার প্যারিমিটারে ভাগ করে বিভিন্ন সেক্টরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভ টিম মোতায়েন থাকবে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে এলাকা সুইপিং সম্পন্ন করা হয়েছে এবং তারা স্ট্যান্ডবাই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

    তিনি আরও বলেন, ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে দিবসের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন র‍্যাব মহাপরিচালক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন