শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এক ম্যাচে ৫ ছক্কা, মিরাজের দারুণ সিপিএল যাত্রার শেষ হতাশায় মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল হাইকোর্টে রিট নিষ্পত্তি বেড়েছে, কমছে বিচারাধীন মামলাও কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি। ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি হুথিদের দুটি ঘাঁটি দখলের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
  • ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে এনসিপি

    ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে এনসিপি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের প্রথম প্রহরের দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা।

    দিনটি উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগী শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। এ সময় তারা মাতৃভাষা রক্ষার আন্দোলনে শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

    নেতারা বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। শহীদদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

    তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এ সময় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন