শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিডা চেয়ারম্যান

    বিমানবন্দর উন্নয়নে থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

    বিমানবন্দর উন্নয়নে থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

    নির্দেশনার মূল লক্ষ্য হলো থার্ড টার্মিনাল দ্রুত এবং আধুনিক প্রযুক্তি অনুযায়ী নির্মাণ ও উন্নয়ন করা, যাতে যাত্রীসেবার মান উন্নত হয় এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করা যায়।

    আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলো কাজ করছে, যাতে প্রকল্প সময়মতো এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়।

    রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী এ কথা জানান।

    তৃতীয় টার্মিনালটি পরিচালনার বিষয়টি নানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে।

    থার্ড টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। তো উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব। কালকে জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে, অ্যান্ড লেটস সি।’

    তিনি আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন, সো দে আর অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। এটা ছয় বছরের পুরোনো ইস্যু। দেখা যাক।

    মানে থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে কি নতুন করে আবার টেন্ডার হবে- এ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। এটা একটা জি-টু-জি ইস্যু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন