শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীকের সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ওপর: ইসি

    সিটি নির্বাচনে দলীয় প্রতীকের সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ওপর: ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে মেয়র পদে দলীয় প্রতীকের ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন জাতীয় সংসদের ওপর নির্ভর করছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকারের দায়িত্ব পালন করায় দলীয় প্রতীকের বিধান রাখার বা না রাখার সিদ্ধান্ত মূলত তাদের হাতে রয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

    তিনি আরও জানান, মেয়র পদে দলীয় মনোনয়ন বিষয়ক অর্ডিন্যান্সের মাধ্যমে প্রার্থী মনোনয়নের বিধান আগে বাতিল করা হয়েছে। সংসদ যদি অর্ডিন্যান্সটি অনুমোদন (রেটিফাই) করে, তবে তাতে অন্তর্ভুক্ত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। অন্যথায় পূর্ববর্তী নিয়ম অনুসরণ করা হবে। তাই কমিশন মূলত সংসদের সিদ্ধান্তের দিকে নজর রাখছে।

    সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন