শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জামায়াতের আমন্ত্রণে ইফতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জামায়াতের আমন্ত্রণে ইফতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছেন তারেক রহমান। আয়োজক বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, রাজধানীতে অনুষ্ঠিতব্য এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে এ ইফতার মাহফিল, যার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    দলীয় সূত্র জানায়, সৌহার্দ্য, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতেই এ আয়োজন। ইফতার মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও বোঝাপড়া জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    রমজানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের এমন আয়োজনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

    এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রমজানকে কেন্দ্র করে এমন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন