শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ১৮ মাস পর মামলা: হবিগঞ্জে কাঠগড়ায় শেখ হাসিনা ও কামালসহ ৫৬ জন

    ১৮ মাস পর মামলা: হবিগঞ্জে কাঠগড়ায় শেখ হাসিনা ও কামালসহ ৫৬ জন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

    বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আদালতে গ্রহণের পর বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন।

    বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম।

    বাদী তার বিবরণীতে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ২৪ জুলাই আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে চলা ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে মাহমুদুল হাসানসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন