শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার

     সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

    এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫টি মামলা (যার মধ্যে চারটি হত্যা মামলা) মামলায় হাইকোর্টে জামিন পান আইভী।

    গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। মামলাগুলো হলো:

    বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা

    আব্দুর রহমান হত্যা মামলা

    মো. ইয়াছিন হত্যা মামলা

    পারভেজ হত্যা মামলা

    পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলা

    প্রথম চারটি হত্যাকাণ্ডের মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী চারজন।

    পঞ্চম মামলাটি সদর মডেল থানায় পুলিশ দায়ের করে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ ৮ মে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আইভীর সমর্থক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন