শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
    ছবি : পিএমও প্রেস উইং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

    সকালে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যক্রমের উপস্থাপনা দেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

    সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা হিসেবে ভাবি এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।”

    তিনি আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী মেনিফেস্টো থাকে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দলের মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ সকল এজেন্ডা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।

    প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তারা যেন নিরাপদ বোধ করে। একইসাথে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা জানান। এছাড়া তিনি গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি মেনে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।

    মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন