শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ঢাকা বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, খোঁজ নিলেন তারেক রহমান

    ঢাকা বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, খোঁজ নিলেন তারেক রহমান
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইরান-ইসরায়েলের হামলা এবং পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে আটকা যাত্রীদের খোঁজ-খবর নিতে যান। তিনি তাদের ভোগান্তি শোনেন এবং তদারকির মাধ্যমে সহায়তার ব্যবস্থা নিশ্চিত করেন।

    সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী আশ্বস্ত করেন যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে তাদের থাকার ও খাদ্য সরবরাহের ব্যবস্থা করছে। বর্তমানে মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে, এছাড়া সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।

    প্রসঙ্গত, ওমানের মাস্কাট ফ্লাইটের জন্য সিলেট থেকে ৫৩ জন যাত্রী ঢাকায় এসেছিলেন। যাত্রীদের হোটেলে রাখা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। রোববার (১ মার্চ) তাদের সিলেটে পৌঁছানোর জন্য একটি এসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

    মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত রয়ে গেছে এবং যাত্রীরা বিমানবন্দরে ভোগান্তির মধ্যে রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন