শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানালো বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানালো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।

    রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই নিন্দা জা‌নানোর বিষয়টি উল্লেখ করা হয়।

    সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশ‌টি‌তে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলা‌দেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধর‌নের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ বিপন্ন করবে। সংশ্লিষ্ট সা পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনীতিক আলোচনার আহ্বান জানায়।

    বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়।

    বাংলাদেশ আশা করে যে, দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগ‌গিরই পুনরুদ্ধার হ‌বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন