শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিত

    বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।

    পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলকভাবে বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতি ও সরকারি ব্যয়ের ওপর অভিবাসীদের প্রভাব বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর বা পর্যটন ভিসার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।

    পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকারের প্রক্রিয়া আগের মতোই চলমান থাকবে। দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকার নির্ধারণের কার্যক্রমও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন