শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিরল মহাজাগতিক দৃশ্য: ৩ মার্চ আকাশে গাঢ় লাল চাঁদ বা ব্লাড মুন

    বিরল মহাজাগতিক দৃশ্য: ৩ মার্চ আকাশে গাঢ় লাল চাঁদ বা ব্লাড মুন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩ মার্চ ২০২৬ বিশ্বে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এই দিন আকাশে প্রদর্শিত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse)। বাংলাদেশ থেকেও অল্প সময়ের জন্য এই চমক উপভোগ করা সম্ভব।

    চন্দ্রগ্রহণের সময়সূচী

    পর্যায় বাংলাদেশ সময় (BST) ভারতীয় সময় (IST)
    পূর্ণগ্রাস শুরু বিকেল ৫:২৮ বিকেল ৪:৫৮
    পূর্ণগ্রাস শেষ সন্ধ্যা ৬:০২ বিকেল ৫:৩২
    খণ্ডগ্রাস শেষ রাত ৮:২৩ রাত ৭:৫৩

    চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন রহস্য

    চাঁদ নিজস্ব আলো ছড়ায় না, সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমরা তা দেখি। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি ঢেকে যায়, তবে এটি সম্পূর্ণ কালো হয় না; গাঢ় লাল আভা ধারণ করে, যা ব্লাড মুন নামে পরিচিত।

    বাংলাদেশে গ্রহণের সময় (বিভাগীয় শহর অনুযায়ী)

    বিভাগীয় শহর গ্রহণ শুরুর সময়
    ঢাকা সন্ধ্যা ৬:০১:১২
    চট্টগ্রাম বিকাল ৫:৫৬:২৪
    সিলেট বিকাল ৫:৫৪:৩০
    রাজশাহী সন্ধ্যা ৬:০৭:৩৬
    খুলনা সন্ধ্যা ৬:০৫:১২
    বরিশাল সন্ধ্যা ৬:০১:৫৪
    ময়মনসিংহ সন্ধ্যা ৬:০০:২৪
    রংপুর সন্ধ্যা ৬:০৪:৩৬

    গ্রহণের পূর্ণতা ৫৮ মিনিট ১৫ সেকেন্ড স্থায়ী হবে। রাত ৮:২৪:৪২-এ উপচ্ছায়া (Penumbral Eclipse) শেষে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।

    খালি চোখে দেখার নিয়ম

    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা ফিল্টারের প্রয়োজন নেই। সম্পূর্ণ নিরাপদ, তবে আকাশ মেঘমুক্ত থাকলে গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে।

    কেন্দ্রীয় প্রদর্শন এলাকা

    গ্রহণের কেন্দ্রীয় পথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে। হাওয়াই, কিংম্যান রিফ, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়ার কোসরাই ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে।

    বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য এটি বিরল সৌভাগ্য। খালি চোখেই ব্লাড মুন এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করার সুযোগ এই দিন থাকছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন