শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • আরও বাড়তে পারে ঈদের ছুটি

    আরও বাড়তে পারে ঈদের ছুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি আরও বাড়তে পারে। ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে।

    মঙ্গলবার (০৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

    আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। 

    এর পর ২৪ ও ২৫ মার্চ দুইদিন সরকারি অফিস খোলা থাকবে। তবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

    মাঝখানে ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিললেই ঈদের ছুটি হবে দীর্ঘ ১০ দিন। 

    এছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, এই ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 

    গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন