শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সরকারকে ছুটি বাড়ানোর পরামর্শ

    ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সরকারকে ছুটি বাড়ানোর পরামর্শ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতরের সময় গণপরিবহণে ভিড় এবং যাত্রী সমস্যার কারণে ঘরমুখো মানুষের অতিরিক্ত ভোগান্তি এড়াতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ১৮ মার্চ একদিনের ছুটি বৃদ্ধি বা বিশেষ বিন্যাস করার দাবি জানিয়েছে।

    সোমবার (৪ মার্চ) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, “আসন্ন ঈদুল ফিতরে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছেড়ে যাবে। বর্তমান গণপরিবহণের সীমাবদ্ধতা, স্টেশন ও সড়কের অবকাঠামো, সীমিত সময় এবং অন্যান্য কারণে এত বড় মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা করা কঠিন। এতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভোগান্তি ও ভাড়া বৃদ্ধির শিকার হন।”

    মো. মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, “এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের ছুটি রয়েছে। যদি সরকার ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশের মাধ্যমে বাড়ায়, তবে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যেতে পারবে। এতে সড়ক দুর্ঘটনা কমবে এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা সম্ভব হবে।”

    সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাত্রী সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ঈদুল ফিতরে ভোগান্তি ও দুর্ঘটনা কমানো হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন