শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

    দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    প্রবাসী বাংলাদেশিদের সহায়তার লক্ষ্যে বিশেষ উদ্যোগ হিসেবে এই ফ্লাইট পরিচালনা করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি সেখানে আটকে পড়েছিলেন। তাদের দেশে ফিরিয়ে আনতেই বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

    তিনি জানান, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ফ্লাইটটি আবুধাবীর উদ্দেশ্যে উড্ডয়ন করে।

    আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) একই উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই বিশেষ ফ্লাইট পরিচালিত হয়। ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী রুটে ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা রুটে ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৫০।

    এদিকে আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

    টিকিট বুকিং বা ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন