শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা

    তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেছেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

    সভায় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

    মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

    সভা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন