শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ডিএসসিসি আয়োজন করছে 'পাবলিক হিয়ারিং ডে'

    ডিএসসিসি আয়োজন করছে 'পাবলিক হিয়ারিং ডে'
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও শহরের উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ চালু করেছে।

    ডিএসসিসির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে তার কার্যালয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

    ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (রমজান মাস ব্যতীত অন্যান্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে। এই সময় নাগরিকরা নগরের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি প্রশাসকের সঙ্গে আলোচনা করতে পারবেন।

    ডিএসসিসি নাগরিকদের অনুরোধ করেছে, শহরের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সমস্যা সমাধানে সরাসরি মতবিনিময়ে অংশগ্রহণের জন্য ‘পাবলিক হিয়ারিং ডে’-তে উপস্থিত হোন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন