শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ভুটান-নেপালের

    নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ভুটান-নেপালের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছে ভুটান ও নেপাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান ঢাকায় নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূতরা।

    রোববার (৮ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। বৈঠকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    এরপর নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নেপালের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

    বৈঠকগুলোতে ঢাকা-থিম্পু এবং ঢাকা-কাঠমান্ডু সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন