শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • এলপিজি সিলিন্ডারে ৪১০ টাকা বৃদ্ধির প্রস্তাব

    এলপিজি সিলিন্ডারে ৪১০ টাকা বৃদ্ধির প্রস্তাব
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করেছে। প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে এবং তাই বাজারে সামঞ্জস্য আনতে দাম বাড়ানো জরুরি।

    বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রস্তাবটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশ অনুযায়ী করা হয়েছে।

    এর আগে, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকায় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল। সেই সময়ও ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ের স্থানীয় পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধি, এবং অন্যান্য চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাবটি অনুমোদন করেনি।

    এবারের প্রস্তাব অনুমোদিত হলে, দেশব্যাপী এলপি গ্যাসের বাজারে সরবরাহ ও ক্রয় মূল্যে সামঞ্জস্য ফিরে আসতে পারে। তবে শেষ সিদ্ধান্ত বিইআরসি-এর হাতে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন