শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নিয়ন্ত্রণে মিরপুরের আগুন: ২৩ জন উদ্ধার, আহত ১

    নিয়ন্ত্রণে মিরপুরের আগুন: ২৩ জন উদ্ধার, আহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট মিলে ভবনটিতে আটকে পড়া ২৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। এছাড়া একজন নারীকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

    আগুন লাগার খবর সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যোগ হয়ে বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন ভবনের তিন তলায় বিস্তার লাভ করেছিল। খবর পেয়ে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আগুন লাগার সময় ভবনের ছাদে আটকে পড়া মানুষদের টিটিএল ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়েছে।

    উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছে। আহত একজন নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাতক্ষণিকভাবে ভবনের আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন