শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আজকের বৈঠকেই ঠিক হতে পারে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার

    আজকের বৈঠকেই ঠিক হতে পারে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

    জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সরকারদলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ নূরুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

    জানা গেছে, এই বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সভা থেকেই আসতে পারে।

    এ ছাড়া সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করবেন।

    সরকারি ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক

    জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপ মো. নূরুল ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন