শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • “রাজনীতিতে আমি পুরনো, তোমরা নতুন”– মির্জা আব্বাস

    “রাজনীতিতে আমি পুরনো, তোমরা নতুন”– মির্জা আব্বাস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনীতিতে যারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    যারা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের নয়, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্ম হয়নি, এমনকি বাপ-মায়েরও বিয়ে হয়নি। তাই এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।”

    তিনি সমালোচকদের মিথ্যাচার ও অপবাদ দেওয়া বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পরামর্শ দেন।

    সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার রাতের ভোটের মতো। এটি কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার। দাবি জানানোর নির্দিষ্ট পদ্ধতি আছে, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করা থেকে বিরত থাকা উচিত।”

    কিছু মানুষের ক্ষমতার লোভ দেশকে অস্থিতিশীল করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “এই রমজান মাসে আমরা আহ্বান জানাচ্ছি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন না। রোজা মুখে মিথ্যা কথা বলবেন না, অপপ্রচার করবেন না, গালিগালাজ করবেন না। মানুষের আচরণেই বংশ ও মর্যাদার পরিচয় পাওয়া যায়। শরীরে সুন্নতি লেবাস ও মুখে দাড়ি রেখে রোজা মুখে গালিগালাজ করলে সেই রোজার কোনো সার্থকতা থাকে না।”

    মির্জা আব্বাস বর্তমান সরকারের জনহিতকর কার্যক্রমের কথাও উল্লেখ করে বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ভবিষ্যতে কৃষক কার্ড আসার সম্ভাবনা রয়েছে। এগুলো বিএনপির ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক ধাপ।”

    আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ সংগঠনের শীর্ষ নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন