শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • তারেক রহমানের নেতৃত্বে সরকারের কৌশল নির্ধারণে বৈঠক শুরু

    তারেক রহমানের নেতৃত্বে সরকারের কৌশল নির্ধারণে বৈঠক শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের শরিক দলের সংসদীয় বৈঠক শুরু হয়েছে।

    বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

    বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অধিবেশনকে সামনে রেখে সরকারের কৌশল নির্ধারণ, সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) বসবে। বৈঠকে ক্ষমতাসীন দলের সকল সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরে ১৭ ফেব্রুয়ারি সকালেই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। একই দিন বিকেলে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন