শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ফিলিং স্টেশনের পাম্পে বেশি তেলের নিশ্চয়তা দিয়েছে বিপিসি

    ফিলিং স্টেশনের পাম্পে বেশি তেলের নিশ্চয়তা দিয়েছে বিপিসি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিপিসি রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।

    বুধবার (১১ মার্চ) বিপিসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, তেলের সরবরাহ ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এর ফলে বিভাগীয় শহরের পেট্রোল পাম্পগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি তেল পাবে।

    বিপিসির বার্তায় বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী অকটেন ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করা হবে।

    নতুন বরাদ্দ বাস্তবায়নে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন