শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ধর্মীয় সেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি: ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের শুভ উদ্বোধন আজ

    ধর্মীয় সেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি:  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের শুভ উদ্বোধন আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতরের আগেই সরকার পরীক্ষামূলকভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী কার্যক্রম চালু করেছে।

    আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, এই কার্যক্রমের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি চার্চের যাজক ও উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সুবিধা পাবেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, প্রতিটি মসজিদের জন্য নির্ধারিত অর্থ ১০ হাজার টাকা। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।

    প্রতিটি মন্দিরের জন্য মোট ৮ হাজার টাকা বরাদ্দ, যার মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার টাকা। বৌদ্ধবিহারের জন্যও ৮ হাজার টাকা, অধ্যক্ষ পাবেন ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার। চার্চের জন্য নির্ধারিত ৮ হাজার টাকার মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার, সহকারী ৩ হাজার টাকা।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, প্রতি বছর ধর্মীয় উৎসবের সময়—যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহা—মসজিদে কর্মরতরা ১ হাজার টাকা করে বোনাস পাবেন। দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিনে ২ হাজার টাকা বোনাস দেওয়া হবে। তবে সরকারি ও বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন