শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জাতীয় সংসদে বিশেষ কমিটিকে ১৩৩ অধ্যাদেশ হস্তান্তর

    জাতীয় সংসদে বিশেষ কমিটিকে ১৩৩ অধ্যাদেশ হস্তান্তর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    আজ রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান এই অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। এরপর সংসদে সেগুলো আনুষ্ঠানিকভাবে বিশেষ কমিটিতে হস্তান্তর করা হয়। বৈঠকটি শুরু হয় বেলা ১১টায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে।

    সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে তা পরবর্তী সংসদের প্রথম বৈঠকে তুলতে হয়। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেছিলেন।

    সাধারণত কোনো বিল বা অধ্যাদেশ যাচাই–বাছাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটি। তবে বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক কমিটি গঠন করা হয়নি। তাই অধ্যাদেশগুলো যাচাই করার জন্য প্রথম বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন