শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ঈদযাত্রায় যাত্রী পরিবহনে ঘাটে নতুন তিন জাহাজ

    ঈদযাত্রায় যাত্রী পরিবহনে ঘাটে নতুন তিন জাহাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে ঢাকা থেকে হাতিয়া ও ভোলার বেতুয়া রুটে যাত্রী পরিবহন আরও সহজ করতে নতুন তিনটি জাহাজ চালু করা হয়েছে। ঢাকা-হাতিয়া নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা-বেতুয়া নৌপথে মধুমতি নামের জাহাজগুলো ঈদযাত্রীর সেবায় চলাচল করবে। বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সেবা সুবিধা দেওয়া হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।

    সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।  

    এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। 

    নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করে দেওয়া হয়েছে। এই ব্যয় সরকার বহন করবে। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে সেবা কার্যক্রম (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এর জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন