শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • স্কুলে ভর্তিতে লটারি বাতিল, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া

    স্কুলে ভর্তিতে লটারি বাতিল, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্কুলে ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

    সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা খুব জটিল হবে না। বিশেষ করে প্রথম শ্রেণির ক্ষেত্রে শিশুদের উপযোগী সহজ প্রশ্নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, “লটারির মাধ্যমে ভর্তি কোনো শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত নয়।”

    তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ভর্তি পরীক্ষা চালু হলে আবারও কোচিং বাণিজ্য, তদবির ও অনিয়ম বাড়তে পারে। এছাড়া দেশের প্রায় ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে তদারকির জন্য পর্যাপ্ত জনবল না থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

    শিক্ষাবিদদের মতে, বিশ্বের অধিকাংশ দেশে প্রথম শ্রেণিতে ভর্তি হতে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয় না। এতে শিশুদের মানসিক চাপ কম থাকে এবং সমান সুযোগ নিশ্চিত হয়।

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, ভর্তি পরীক্ষা শিশুদের জন্য বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করতে পারে। কোচিং বা প্রাইভেট নির্ভর শিক্ষার্থীরা এতে বেশি সুবিধা পাবে, ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুনও একই মত প্রকাশ করে বলেন, প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা চালু করা উচিত নয়। এতে শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হয় এবং ব্যর্থতার অনুভূতি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

    প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঐচ্ছিক

    সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক করা হয়েছে।

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম শ্রেণি শেষে ষষ্ঠ শ্রেণিতে ওঠার চার মাস পর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। আইনি জটিলতার কারণে ২০২৫ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

    ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা অপরিবর্তিত

    শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রির শর্ত বহাল থাকবে।

    দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন